শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে করোনায় সাড়ে তিন হাজারের উপরে পুলিশ সদস্য আক্রান্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:16 pm

দেশে করোনায় সাড়ে তিন হাজারের উপরে পুলিশ সদস্য আক্রান্ত

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে জনগণের সেবা ও সুরক্ষায় এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩ হাজার ৫৭৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৭ জন, উপপরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন কর্মকর্তাসহ মোট ৩৫৭৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে পুলিশের আক্রান্তের হার ক্রমান্বয়ে কমছে এবং সুস্থের হার বাড়ছে বলে জানান তিনি।

এদিকে করোনাযুদ্ধে জয়ী হয়ে ৭২২ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সুত্র আরও জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ পুলিশ সদস্য মারা গেছেন। তবে উন্নত চিকিৎসা নিশ্চিত করায় সুস্থের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শুক্রবার রাতে আরও ১২১ পুলিশ সদস্যকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়। এসব পুলিশ সদস্যের অনেকেই আবার কাজে যোগদান করেছেন।

প্রসঙ্গত, শুরু থেকেই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা দেয়া হচ্ছে। পরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:১৬ পিএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |