ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২০
সর্বশেষ আপডেট : 10:17 pm
দেশে পুলিশ বাহিনীতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এই সংখ্যা বেড়ে গেল। আর এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ মে এই তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানিয়েছে, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Posted ১০:১৭ পিএম | রবিবার, ১০ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya