শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশের ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা তাসনুভা আনান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৬ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 1:30 am

দেশের ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা তাসনুভা আনান

দেশের ইতিহাসে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের (হিজড়া) নারী হিসেবে টেলিভিশনে প্রথমবারের মতো সংবাদ পাঠ করতে যাচ্ছেন তাসনুভা আনান। আগামী সোমবার (৮ মার্চ) স্বাধীনতার মাস মার্চ ও সুবর্ণ জয়ন্তীর বছরে বৈশাখী টেলিভিশনে তিনি প্রথম সংবাদ পাঠ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছে টেলিভিশনটির কর্তৃপক্ষ।

বৈশাখী টিভি কর্তৃপক্ষ জানায়, ‘স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম, যাদেরকে চিরাচরিতভাবে হিজড়া বললে আমাদের সমাজে সকলেই বোঝেন।’

তারা আরও বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই অবহেলিত ট্রান্সজেন্ডার নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নিয়েছেন। ভোটার তালিকায় তারা এখন নারী বা পুরুষ হিসেবে নয় সরাসরি হিজড়া পরিচয়েও নিজেদের নাম নিবন্ধন করার অধিকার পেয়েছেন। বিপুল সংখ্যক হিজড়াকে সরকার ভাতাও দিচ্ছে।’

বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটির জনসংযোগ কর্মকর্তা দুলাল খান বলেন, ‘স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডার নারীকে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ই মার্চ’আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন। এরমধ্য দিয়ে দেশে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনে বৈশাখী টেলিভিশনের ঐতিহাসিক উদ্যোগের সহযাত্রী হবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন ট্রান্সজেন্ডার নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে একইদিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক “চাপাবাজ”-এর একটি পর্বে।’ আগামী ৮ই মার্চ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

 

Facebook Comments Box

Posted ১:৩০ এএম | শনিবার, ০৬ মার্চ ২০২১

The Daily Sarod |