শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশের আভ্যন্তরে বিমান ভাড়া নেওয়া যাবে ৩লাখ টাকায়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 10:17 pm

দেশের আভ্যন্তরে বিমান ভাড়া নেওয়া যাবে ৩লাখ টাকায়

ব্যক্তিগত বা অফিসিয়াল যে কোন ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। মাত্র তিন লাখ টাকায় উড়োজাহাজ ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দিচ্ছে সরকারি দেশের এই এয়ারলাইনস।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নতুন এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, যারা জনসমাগম এড়িয়ে চলতে চান বিমান তাদের জন্য এই সুযোগ দিয়েছে। করোনা প্রাদুর্ভাবে পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে যাত্রী সঙ্কটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবারও সব ফ্লাইট বাতিল করে তারা। ২ জুন তিন রুটে বিমানের ৭টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনে। তাই ক্ষতি পুষিয়ে নিতে বিমান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিমান জানায়, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। এজন্য ৩ থেকে ৫ লাখ টাকা খরচ হবে (দূরত্বের ওপর নির্ভরশীল)। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা উড়োজাহাজটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে। চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।

এই অফারে কোন মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে তা উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ড্যাশ-৮ দিয়ে ফ্লাইট চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে এই বিমানে ফ্লাইট পরিচালনা করলে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবে। বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ ফ্লাইট ভাড়া নিয়ে এই রুটে আসা যাওয়া করতে পারবেন।

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

The Daily Sarod |