ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১
সর্বশেষ আপডেট : 10:29 pm
দেশজুড়ে তাপপ্রবাহ কমে যাওয়ায় দু’দিনে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। এ অবস্থায় দেশের সব বিভাগেই কম-বেশি ঝড়-বৃষ্টির আভাস পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মে) পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে।
এর ফলে আগামী বুধবার (৫ মে) সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে ওঠে যেতে পারে।
আগামী বৃহস্পতিবার (৬ মে) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
মঙ্গলবার দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya