দেবীর বোধনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুরু

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
রবিবার, ১৪ অক্টোবর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:00 pm

দেবীর বোধনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় আজ রবিবার সন্ধ্যায় দেবী দুর্গার বোধন এর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
প্রতি বছর বিভিন্ন বাহনে সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী মর্ত্যলোকে আসেন বাপের বাড়ি বেড়াতে। বছর বাদে মেয়ে আসছেন বাপের বাড়ি, মেয়েকে বরণ করতে তাই আয়োজনেরও কমতি নেই। ইতোমধ্যেই শেষ হয়েছে ৫ দিনব্যাপী এ পূজার সব প্রস্তুতি। ধর্মীয় এ উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াসহ বাংলাদেশ এখন আনন্দমুখর।
দেবীর আগমন ও গমন কোন বাহনে হবে, তা নির্ধারিত হয় বার দিয়ে। সপ্তাহের প্রতিটি বারেরই গুরুত্ব রয়েছে। রবিবার ও সোমবার দেবীর আগমন ও গমন হলে তা হবে গজে (হাতি)। শনি ও মঙ্গলবার আগমন ও গমন হলে হবে তা ঘোটকে (ঘোড়া)। বুধবার হলে তা হবে নৌকায়। বৃহস্পতি ও শুক্রবার হলে তা হবে দোলায় (পালকি)।
সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন গজে চড়ে। ¯^র্গালোকে বিদায় নেবেন দোলায় চড়ে।

Facebook Comments Box

Posted ৮:০০ পিএম | রবিবার, ১৪ অক্টোবর ২০১৮

dainiksarod |