আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে’ এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ঝরাপাতার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রামধনগর গ্রামের ‘অন্ধপল্লী’র অসহায় অসুস্থ ৩জন অন্ধকে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়ার মধ্য দিয়ে ওই সংগঠনের পথ চলা শুরু করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অন্ধদের মাঝে খাবার ও ঔষধ তুলে দেন সাংবাদিক মহিউদ্দিন মিশু। ঝরাপাতা সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাদ্দাম হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ কল্যাণ সংঘের আখাউড়া উপজেলার সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সিনথীয়া ঘোষ, সুফিয়া আক্তার, তানিয়া আক্তার, মাহরুমা মিমি, সুমন ভূঁইয়া, মোস্তফা সানভি শান্ত, অপু, জুয়েল মোজাদ্দেদী, সাইফুল ইসলাম, মোস্তুফা ভূঁইয়া, শিশু শিক্ষার্থী মহামায়া মাহী রূপকথা প্রমূখ।
এসময় অন্ধপল্লীর গুরুতর অসুস্থ আলী আজগর, খোরশেদ আলম ও সোলমান হোসেনকে ঔষধ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তুলে দেয়া হয়। পাশাপাশি অর্ধশতাধিক শিশু ও অন্ধদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
Posted ৯:৪৪ পিএম | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya