ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 4:39 pm
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে চট্রগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর জানাজা সম্পন্ন হয়।জানাজায় ঢল নেমেছিল তার ছাত্র ও ভক্তদের। এতে অংশ গ্রহণ করে প্রায় দুই লক্ষাধিক মানুষ। পরে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আল্লামা শাহ আহমদ শফীকে শেষবার দেখতে ও জানাজায় অংশ নিতে ভোর থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেম, মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সকাল ১০টা নাগাদ হাটহাজারী মাদরাসা ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে।
প্রবীণ এই আলেমকে শেষবারের মতো দেখা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে রাখা হবে। এরপর বেলা ২টায় জানাজা শেষ মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি হাটহাজারী, রাঙ্গুনিয়া, পটিয়া ও ফটিকছড়ি উপজেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ড. বদিউল আলম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন। সূত্র:
Posted ৪:৩৯ পিএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya