শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দুই যুবতীর শরীরে কস্টেপে মোড়ানো ছিল ৪কেজি গাঁজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৪ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:49 pm

দুই যুবতীর শরীরে কস্টেপে মোড়ানো ছিল ৪কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪কেজি গাঁজাসহ দুই যুবতীকে আটক করেছে পুলিশ। রোববার (০৪ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে তাদের আটক করে হাইওয়ে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার দেওগাঁও গ্রামের লিটন মিয়ার স্ত্রী মোসা. নুর জাহান বেগম(৩২) ও ভোলা জেলার আলিনগর শিবুলি মাদ্রাসা বাজার এলাকার আব্দুল ওয়াহাবের মেয়ে মোসা. রিয়া মনি ওরফে সোনিয়া (২০)।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,গোপন সংবাদে জানা যায় দুই যুবতী গাঁজা পাচার করতে বিশ্বরোড সাফকো সিএনজি পাম্প এলাকায় অবস্থান করছে। এই খবরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবতীতে আটক করে তল্লাশি করে। তল্লাশিকালে তাদের শরীরের কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজা পাওয়া যায়। দুইজনের শরীর থেকে দুই কেজি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলতি।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | রবিবার, ০৪ জুন ২০২৩

The Daily Sarod |