নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয়ায় দুইদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে।সোমবার এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ২০২৫ কর্মসূচি আয়োজন করেছেন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে ইতিপূর্বে নয়টি উপজেলার কেরাত, বিতর্ক এবং সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন।সোমবার এবং মঙ্গলবার দুই দিনব্যাপী ১২ বছর থেকে ১৭ বছর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় কেরাত প্রতিযোগিতা এবং শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, ও উন্মুক্ত সংগীত প্রতিযোগিতা।
প্রতিযোগিতা চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এহসান মুরাদ।
কেরাত প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতা পরিদর্শন করে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।
মঙ্গলবার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা।
আগামী ৩ জুন শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন ।
Posted ১০:০২ পিএম | সোমবার, ২৬ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya