শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দিল্লিতে সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৮জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:46 am

দিল্লিতে সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৮জন

ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিল্লির সংঘর্ষ আরো সহিংস হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির ৪ টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে ।

এই ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদকর্মী সালমান রবি জানান, দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নাগরিকত্ব আইনের পক্ষ এবং বিপক্ষদের মধ্যে মঙ্গলবার তুমুল সংঘর্ষ হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে অমিত শাহ। তবে দিল্লির সহিংস বিক্ষোভ থামাতে না পারায় বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ এএম | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |