স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:12 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এক বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে দিদার আলম (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে তাকে জেলা শহরের কাউতলির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। দিদার ওই এলাকার মো. সেলিম মিয়ার ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে গ্যাসের লাইন চেক করার কথা বলে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশি তদন্তে এই ঘটনায় সাথে দিদারের জড়িত থাকার প্রমাণ পায় সদর মডেল থানা পুলিশ। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত দিদারের বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ইতিপূর্বে আরও তিনটি মামলা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তার সন্ধ্যান করা হচ্ছে।
উল্লেখ্য,গত ৯ ডিসেম্বর জেলা শহরের কাউতলি এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে অস্ত্রের মুখে হানাদের ডাকাত দল। এসময় বাড়ির ২২ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতের দল।
Posted ১০:১২ পিএম | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya