শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দারাজের বিরুদ্ধে ৮১৭টি প্রতারণার অভিযোগ, নেওয়া হচ্ছে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:54 am

দারাজের বিরুদ্ধে ৮১৭টি প্রতারণার অভিযোগ, নেওয়া হচ্ছে ব্যবস্থা

অনলাইনে ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘দারাজ’ এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ পর্যন্ত ৮১৭টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের গণশুনানীতে হাজির না হওয়ায় দারাজের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (ডিএনসিআরপি) মহাপরিচালক বাবলু কুমার সাহা।

তিনি গণমাধ্যমকে বলেন, বেশকিছু অনলাইন শপ বিভিন্ন কৌশলে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এরমধ্যে দারাজ অন্যতম। তাদের বিরুদ্ধে প্রতারণার যে ৮১৭টি অভিযোগ পেয়েছি, সেগুলোর তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে গণশুনানীর জন্য দারাজকে একাধিবার তলব করা হলেও তারা হাজির হয়নি।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন শপে ১ টাকায় প্রতারণার ফাঁদ পাতা হলে সেটির দিকেও নজর দেওয়া হবে। একপ্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমরাতো কেবল অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে পারি। অনলাইন প্রতারণা সাইবার অপরাধের মধ্যেই পড়ে। সেই হিসেবে যেসব সংস্থা সাইবার অপরাধ দমনে কাজ করে তাদেরকে আরো তৎপর হতে হবে বলে আমি মনে করি।

ভোক্তাদের উদ্দেশ্যে ডিএনসিআরপি মহাপরিচালক বলেন, ভোক্তাদের আরো সচেতন হতে হবে। যাতে করে কেউ তাদের সঙ্গে প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে না নিতে পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

সূত্র-আরটিভি অনলাইন

Facebook Comments Box

Posted ১:৫৪ এএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

The Daily Sarod |