শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

দল, নৌকা ও উন্নয়নের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ- এমপি বাদল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:47 pm

দল, নৌকা ও উন্নয়নের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ- এমপি বাদল

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল বলেছেন, নির্বাচনে প্রার্থী পরিবর্তন স্বাভাবিক ব্যাপার। মান-অভিমান থাকতে পারে কিন্তু দল, নৌকা ও উন্নয়নের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবাদুল করিমের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। মঙ্গলবার সরকারি স্কুল মাঠে এই জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।

বাদল বলেন, পাঁচ বছর দল ও কাজের স্বার্থে অনেক নেতাকর্মীকে বকা দিয়েছি। হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন। এসব আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি বলেন, নবীনগরের রাজনৈতিক সহাবস্থানের থাকতে হবে। পূর্বে সকল দলের আমাদের এখানে রাজনৈতিক সহাবস্থান ছিল। সামনে যদি আওয়ামীলীগ ক্ষমতায় আসে তাহলে এই ধারা অব্যাহত থাকতে হবে।
বুলবুলের পক্ষে নৌকায় ভোট চেয়ে বাদল বলেন, শেখ হাসিনা বুলবুলের হাতে নৌকা তুলে দিয়েছেন। তাকে নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিতে হবে।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বাদল আরও বলেন, ঘরে-ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চেয়ে বিজয় আনতে হবে। বুলবুল ভাই সঠিক নেতৃত্ব দিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যাবেন।

জনসভায় আওয়ামীলীগ প্রার্থী এবাদুল করিম বলেন, মাত্র সাড়ে ৩বছরে বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকাকালীন যুদ্ধবিধদস্ত একটি দেশ কে উন্নয়নে মনোনিবেশ করে ছিলেন তিনি। তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও উন্নয়ন বান্ধব নেত্রী। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতা আসলে দেশে মসজিদ থাকবেনা, ইসলাম থাকবে না, এসব প্রচারণা চালানো হয়। কিন্তু দেশের মানুষ দেখেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের জন্য কি কি কাজ করেছেন। দেশের মানুষের আওয়ামীলীগের প্রতি ও শেখ হাসিনার প্রতি আগ্রহ রয়েছে।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন-  নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক জাকির আহমেদ ও সদস্য মোর্শেদ হোসেন কামাল প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |