শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

থামতে নারাজ হিরো আলম, এবার গাইলেন আরবি গান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৪ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 1:07 am

থামতে নারাজ হিরো আলম, এবার গাইলেন আরবি গান

অনলাইন সেলিব্রেটি আশরাফুল আলম ওরফে হিরো আলম একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় থাকেন। তিনি যা ই করছেন, তা প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে যায়।

তারই ধারাবাহিকতায় গত বছর ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। যদিও সেই গান তাকে বিতর্কিত করেছে। মামলাও খেয়েছেন ‘বাবু খাইছো’ গান নকলের অভিযোগে।

এরপর হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন হিরো আলম। হাসির পাত্র হয়েছেন ভুল উচ্চারণে বেসুরো গলায় চাইনিজ গান গেয়েও। তাতে কি, থামার পাত্র হিরো আলম নন।

এবার তিনি গাইলেন আরবি গান৷ বৃহস্পতিবার (২২ এপ্রিল) গানটির টিজার হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘মাহে রমজান ও ঈদকে সামনে রেখেই গানটি করা। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শিগগিরই গানটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।’

প্রসঙ্গত, নিজের বানানো মিউজিক ভিডিও দিয়ে ডিশ ব্যবসায়ী থেকে রাতারাতি আলোচনায় চলে আসেন হিরো আলম৷ এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেনি। তিনি অংশ নিয়েছিলেন জাতীয় নির্বাচনেও। সেখানে জামানত হারিয়েছেন৷

Facebook Comments Box

Posted ১:০৭ এএম | শনিবার, ২৪ এপ্রিল ২০২১

The Daily Sarod |