স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ৩০ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:55 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম মোকতাদির চৌধুরী অনুপ্রেরনায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ২০০জন শ্রমজীবি, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি রিদওয়ান আনসারি রিমো তার ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা ইকরাম ইহমাদ, মেহেদী হাসান মিশু, হৃদয় খান, রাজবীর আহমেদ, মারজান চৌধুরী, আল নাহিনায় লয়েড, ফাহিম আপন প্রমূখ।
সোমবার সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া, ফুলবাড়িয়া, পাইকপাড়া, শেরপুর, টেংকের পাড়, ঘাটুরা সহ বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালানো হয়।
বিতরণ করা খাদ্য সামগ্রী গুলোর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ ও তেল।
এ সময় তিনি সকল বিত্তবান মানুষদেরকে দেশের এই ক্রান্তিলগ্নে শ্রমজীবি, কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।
Posted ৯:৫৫ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya