শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫হাজার ২০০জনে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:16 pm

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫হাজার ২০০জনে

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এই পর্যন্ত মৃত উদ্ধারের সংখ্যা ৫ হাজার ২০০জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এদিকে, তুরস্কের মধ্যাঞ্চলে আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, গোলবাসি শহরের কাছে ভূ-কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

আরও সংস্থা জানিয়েছে, এ দফায় ভূমিকম্প হয় মঙ্গলবার স্থানীয় সময় ৩টা ১৩ মিনিটে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এতে।

এর আগে, সোমবার সকালে গাজিয়ানতেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলো থেকে উদ্ধার করা হচ্ছে আটকা পড়া মানুষদের। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।

সোমবার ভোরের দিকে মানুষজন ঘুমিয়ে ছিলেন তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Facebook Comments Box

Posted ৯:১৬ পিএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |