শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

তীব্র শক্তি সঞ্চয় করে ‘সুপার সাইক্লোনে’ পরিণত ঘূর্ণিঝড় ‘আম্পান’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:56 am

তীব্র শক্তি সঞ্চয় করে ‘সুপার সাইক্লোনে’ পরিণত ঘূর্ণিঝড় ‘আম্পান’

তীব্র শক্তি সঞ্চয় করে ‘সুপার সাইক্লোনে’ পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান নিজেকে বদলে। ভারতের আবহাওয়া বিভাগ সোমবার এ খবর জানিয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ২৫০ থেকে ২৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দিঘা থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ও পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

বুধবার দুপুর থেকে বিকাল নাগাদ এই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দীঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী সমুদ্রতটের কোনো একটি জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৯ এএম | মঙ্গলবার, ১৯ মে ২০২০

The Daily Sarod |