শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

তারাবির নামাজে ১২ জন, ইফতার মাহফিল বন্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:39 pm

তারাবির নামাজে ১২ জন, ইফতার মাহফিল বন্ধ

করোনা ভাইরাসের প্রভাবে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের সব ধরণের অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও ১০ জন মুসল্লি ও ২ জন হাফেজসহ মোট ১২ জন মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কীভাবে ১০ জন মুসল্লি নির্ধারিত হবে তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার (২৪ এপ্রিল) একটি সার্কুলার জারি করা হবে। তবে ইতোপূর্বে মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনও ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে জামাতে নামাজ আদায় করবেন। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়।

মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লিরা মসজিদের জামাতে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |