বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ০৬ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 3:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশী পিস্তল সহ দেলোয়ার হোসেন(২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা কোল্লা বাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কিছুদিন আগে আকছিনা এলাকা থেকে একটি মোবাইল হারানো যায়। মোবাইল হারানোর ঘটনায় থানায় একটি অভিযোগ দেয় এক ব্যক্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে জানা যায় হারানো মোবাইলটি ছিল চুরি করা।
অভিযোগকারিকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মোবাইলটি ক্রয় করেছেন তিনি দেলোয়ার হোসেন নামের এক যুবকের কাছ থেকে। পরে ওই ব্যক্তি দিয়ে ফাঁদ পেতে দেলোয়ার হোসেন কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭.৬৫বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, দেলোয়ারের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে সে ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকায় লকডাউনের ফলে সে তার গ্রামের বাড়িতে সম্প্রতি এসেছে।
আবুল হাসনাত মোঃ রাফি /-
Posted ৩:১৮ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya