ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 8:28 pm
ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) যোগ দিতে তিনি বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।
ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আযয়োজন করছে এই সম্মেলনটি। ‘শান্তি, সমৃদ্ধি ও স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সম্মেলনে অন্তত ২৫টি দেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি অংশ নেবেন।
Posted ৮:২৮ পিএম | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya