শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 5:54 pm

ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক ও রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ড. কোরেশীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে। বাদ জোহর ফেনীতে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

২০১৫ সালের ২১ অক্টোবর রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় ব্রেইন স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌস কোরেশীকে। এরপর প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আর্থিক টানাপোড়েনের কারণে শারীরিকভাবে কিছুটা সুস্থ হতেই বাসায় ফেরেন তিনি।

ষাটের দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন ফেরদৌস কোরেশী। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপিও নির্বাচিত হন। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনার বিকাশে ফেরদৌস কোরেশীর অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার।

একাত্তরে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দেশবাংলা পত্রিকা বের করেন ফেরদৌস কোরেশী। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলে ওই দলের প্রথম যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব পান ফেরদৌস কোরেশী। ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশে বিকল্প রাজনীতির আহ্বান জানিয়ে ২০০৭ সালে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন। আমৃত্যু ওই দলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ফেরদৌস কোরেশী।

Facebook Comments Box

Posted ৫:৫৪ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২০

The Daily Sarod |