ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:19 pm
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। রোববার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম।
অধ্যাপক এসএম আমিরুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে, আমরা কাজ করছি। কোনো কোনো দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। আমাদের প্রস্তুতিটা ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতই আছে।
কবে এইচএসসির ফল ঘোষণা করা হতে পারে, সেই তারিখ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে।
এইচএসসি-সমমানের মূল্যায়নের ক্ষেত্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রাধান্য পাবে।
জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।
Posted ৯:১৯ পিএম | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya