শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ডিসি সুলতানা ও তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে থানায় মামলা জমা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 2:35 am

ডিসি সুলতানা ও তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে থানায় মামলা জমা

বাংলাট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনার নামে অমানবিক নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় থানায় মামলার এজহার দাখিল করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানায় বৃহস্পতিবার আরিফুল ইসলামের পক্ষে সাংবাদিকরা এজাহারের কপি থানায় জমা দেন ।

থানায় জমা দেওয়া এজহারে বিবাদী করা হয়েছে– কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার- রাজস্ব (আরডিসি) নাজিম উদ্দীন, সহকারী কমিশনার (এসি) রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার (এসি) এসএম রাহাতুল ইসলাম এবং অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান মামলার এজাহারের কপি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার গ্রহণ করে সাংবাদিকদের জানান, বিষয়টি সারাদেশে আলোচিত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দাখিলের সময় থানায় উপস্থিত ছিলেন– বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু, লালমনিরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু বলেন, ‘ঘটনা যে ধরনের ছিল তাতে ফোজদারি আইনে বিচার করা জরুরি বলে মনে করি। দেশে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে সেজন্যই থানায় আরিফুল ইসলাম এজাহার দাখিল করেন, যা আমরা ওসির কাছে জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করি, পুলিশ আরিফুল ইসলামের মামলা গ্রহণ করে আসামিদের বিচারের মুখোমুখি করবে।’

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করা হয়। এরপর অধূমপায়ী আরিফকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। পরে ১৫ মার্চ তিনি জামিনে মুক্তি পান।

সূত্র-বাংলাট্রিবিউন

Facebook Comments Box

Posted ২:৩৫ এএম | শুক্রবার, ২০ মার্চ ২০২০

The Daily Sarod |