স্টাফ রিপোর্টার:
প্রিন্ট
শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 5:35 pm
ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কাšি— দাস জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্বার কাজ শুরু করেছে ।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার মাইনুল হক জানান, লাইনচ্যুতির কারণে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস কুমিল্লার শশীদল রেলওয়ে স্টেশন, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস কুমিল্লা ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আখাউড়া এবং ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ি রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
Posted ৫:৩৫ পিএম | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya