ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

  প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:16 pm

ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শিরিনা (১৪) ও পুস্প (১২) নামের দুই বোনের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। তারা জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

নিহতের বড় বোন ফেরদৌসা বেগম জানান, জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে শিরিনা ও পুস্প কাউতুলির একটি মাদ্রাসায় পড়ালেখা করে। তারা ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিল ৩দিন আগে। সকালে গ্রামের বাড়ি থেকে ফিরেছে। বিকেলে রেললাইন দিয়ে শিমরাইল কান্দি যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ সানাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে চট্রগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কর্নফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৬ পিএম | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮

dainiksarod |