শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

টিকেট ছাড়া ভিআইপিও ঢুকতে পারবেনা কমলাপুর রেলস্টেশনে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 2:07 am

টিকেট ছাড়া ভিআইপিও ঢুকতে পারবেনা কমলাপুর রেলস্টেশনে

টিকেট ছাড়া রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

রোববার (২৬জুলাই) মাহবুব কবির মিলন তার ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি জানিয়েছেন।

তিনি লিখেন- ”সবার দৃষ্টি আকর্ষণ করছি। এটা আপনাকে মেনে নিতেই হবে যে, আগের দিন আর নেই। আপনি টিকিট ছাড়া কোন অবস্থাতেই কমলাপুর স্টেশনে ঢুকতে পারবেন না। টিকিটের চেয়ে যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তবে তাকে রেখেই ট্রেনে উঠতে হবে। স্টেশনে আলাদা টিকিট করার কোন অপশন নেই।।

অনলাইন টিকিটিং সিস্টেম চালু করার পর স্পেশাল কন্সিডারেশনে বা ভিভিআইপি টিকিটের কোন সুযোগ নেই। সবাইকে অনলাইনে চেষ্টা করতেই হবে। সার্ভার ম্যানিউপুলেশনের কোন সুযোগ নেই।।

এখন আমি, আপনি, সে, তিনি অথবা স্যার। সবাই এক কাতারে। অনলাইন টিকিটিং সিস্টেমই বহাল থাকবে। আর কালোবাজারি বন্ধের ব্যবস্থাও আসছে শীঘ্রই ইনশাআল্লাহ।।

আপনি নিজের পরিচয় দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে বিব্রত হবেন বা কর্মরত রেল কর্মীদের বিব্রত করবেন, তা আমরা চাই না।”

এরপর দিন সোমবার (২৭জুলাই) ফেসবুকে আরও লিখেন- রেলের ইতিহাসে যাত্রী কল্যাণে সবচেয়ে বড় কাজটির অনুমোদন হল। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে।
“টিকিট যার, ভ্রমণ তার”
এবার সামান্য কাজ বাকি। এনআইডি হুক আপ। তারপর সবাইকে নতুন করে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর অনবোর্ড চেকিং। যাত্রীদের চিন্তা নেই। সাথে এনআইডি রাখার প্রয়োজন নেই।
খুব আনন্দ লাগছে। আহ! অনেক পরিশ্রমের ফসল আমাদের।
“হাওয়ায় উড়বে চুল খোলা জানালায়, দৃষ্টি হারিয়ে যাবে সবুজ সীমানায়”

Facebook Comments Box

Posted ২:০৭ এএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

The Daily Sarod |