শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

টিউবওয়েলে চাপ দিলেই বের হয়ে আসছে মদ!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:17 pm

টিউবওয়েলে চাপ দিলেই বের হয়ে আসছে মদ!

টিউবওয়েল চাপলে বেড়িয়ে আসছে তরল পানীয়! কিন্তু এই তরল পিপাসা নিবারণের পানি নয়, বেরিয়ে আসছে অবৈধ মদ! এমনই এক আজব কাণ্ড দেখা গেলো ভারতের মধ্য প্রদেশে। রাজ্যের গুনা এলাকায় অবৈধ মদ ব্যবসার তদন্তে নেমে দুটি গ্রামে এমন টিউবওয়েলের সন্ধান পেয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মাটি থেকে প্রায় সাত ফুট গভীরে বড় বড় পাত্রে বেআইনিভাবে মদ লুকিয়ে রাখা হয়েছিল। আর তার ওপরে ব্যতিক্রম ভাবে বসানো হয়েছিল টিউবওয়েল। সেটি চাপলেই পানির মতো মদ বেরিয়ে আসতো।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, ওই অঞ্চলে অবৈধ মদের ব্যবসা চলছে। তার খোঁজে তল্লাশি চালাতেই সন্ধান মেলে টিউবওয়েলের। তা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর টিউবওয়েল চাপতেই অবাক সবাই। কারণ, এর মুখ দিয়ে পানির বদলে বেরিয়ে আসছে মদ।

অবশ্য পুলিশ প্রথম দিকে টিউবওয়েল থেকে পচা পানি বেরোচ্ছে বলে ভেবেছিল। তবে কিছুক্ষণ চাপার পরে তারা নিশ্চিত হয়, এটি থেকে যা বেরোচ্ছে, তা আদতে মদই।

এভাবে টিউবওয়েল চেপে মদ বের করে তা পলিথিনের প্যাকেট অথবা বোতলে ভরে বিক্রি করা হতো বলে জানা গেছে। বাজেয়াপ্ত সব মদ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা এরই মধ্যে এ চক্রের সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করেছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জানা যায়, চাঁচোড়া ও রাঘোগড় এলাকার প্রায় প্রতিটি পরিবারই অবৈধ মদ উৎপাদনে জড়িত। গ্রামের পাশেই জঙ্গল। তাই বেআইনি মদ লুকিয়ে রাখার জায়গাও অনেক। আবার পুলিশ হানা দিলে গভীর জঙ্গলে আত্মগোপন করার সুযোগও রয়েছে। সে কারণেই গ্রামগুলোতে বেআইনি মদের ব্যবসা এভাবে ফুলেফেঁপে উঠেছিল বলে ধারণা পুলিশের।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

The Daily Sarod |