শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

জেল থেকে ছাড়া পেয়েই চিহ্নিত অপরাধী পদ পেলেন জেলার শ্রমিক লীগ নেতার!

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:45 pm

জেল থেকে ছাড়া পেয়েই চিহ্নিত অপরাধী পদ পেলেন জেলার শ্রমিক লীগ নেতার!

হত্যা, ডাকাতি, সিএনজিতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত তিনি। থানায় মামলা রয়েছে ১১টি। সর্বশেষ ৯৮ বোতল ফেন্সিডিল সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে। সেই মামলায় মাত্র ১৫ দিনে জেল থেকে ছাড়া পান তিনি। জেল থেকে ছাড়া পেয়ে হয়ে যান সড়ক পরিবহন শ্রমিক লীগের জেলার নেতা। জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদকের পদ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের খাতায় চিহ্নিত অপরাধী আরব আলী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্রাপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে এই আরব আলী বক্স ওরফে আরব আলী।

তবে জেলা সড়ক পরিবহন শ্রমিল লীগের নেতাদের দাবি, কমিটিতেমিটিতে পদ পাওয়ার পর তাদের নজরে বিষয়টি এসেছে। দ্রুত তাকে বহিষ্কার করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, আরব আলী একজন চিহ্নিত অপরাধী। সে প্রথমে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সেখান থেকে টেম্পু চালাতো। এরই মাঝে সে ডাকাত চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। পাশাপাশি হয়ে যায় সিএনজি শ্রমিক নেতা। সিএনজিতে চাঁদাবাজির অভিযোগে তাকে এবং তার ভাইকেও গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। সে বিশ্বরোড মোড়ে সিএনজিচালিত অটোরিকশার মালামালের দোকান দিয়ে ব্যবসা শুরু করে। এই ব্যবসার আড়ালে মাদক কারবারের সিন্ডিকেট গড়ে তোলে। গত ১৫ সেপ্টেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে তার দোকান থেকে ৯৮ বোতল ফেন্সিডিল সহ তাকে তার আরও দুই সহযোগী সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। কিন্তু এই ঘটনা মামলা দায়েরের পর জেল থেকে মাত্র ১৫দিন পর জামিনে মুক্তি পান আরব আলী। গত ২২ অক্টোবর জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের কমিটি অনুমোদন হয়। সেই কমিটিতে সহ প্রচার সম্পাদকের পদ পেয়ে যান এই আরব আলী। পদ পেয়ে নিজের ফেসবুক আইডিতে পোষ্ট দিয়েছেন তিনি। এনিয়ে ক্ষুব্ধ সড়ক পরিবহন শ্রমিক নেতারা। কিন্তু কেউ প্রকাশ্যে কথা বলছেন না।

তবে জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, তার মতো চিহ্নিত একজন অপরাধীকে এই কমিটিতে কেন রাখা হয়েছে, তার কোন সঠিক জবাব নেই। গুঞ্জন উঠেছে এই কমিটিতে ঢুকতে আরব আলী নেতাদের টাকা দিয়েছেন।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আরব আলীর বিরুদ্ধে পুলিশের খাতায় ১১টি মামলা রয়েছে। এরমধ্যে হত্যা, হত্যার উদ্দেশ্যে হামলা, ডাকাতি, চাঁদাবাজি, চাঁদাবাজির পাশাপাশি হত্যার উদ্দেশ্যে হামলা ও মাদকের মামলা চলমান রয়েছে।

এই বিষয়ে নবগঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি বাবু বারীন্দ্র নাথ ঘোষ বলেন,’বিষয়টি আমার জানা ছিল না। কমিটির তালিকা করেছেন সেক্রেটারি সায়েম। তাকে বহিষ্কার করবো, এমন কি আজই তাকে বহিষ্কার করে দিব।’

আরও পড়ুন: পলিথিন বিক্রেতা থেকে ডাকাত, চাঁদাবাজ থেকে হয়ে উঠলেন মাদক ব্যবসায়ী

তবে কমিটির সাধারণ সম্পাদক এ এস এম সায়েম বলেন, ‘কমিটি করার পর বিষয়টি আমার নজরে এসেছে। আমার একার মতের ভিত্তিতেও আর কিছু হয় না। তালিকা করার সময় অনেকেই প্রস্তাব দিয়ে থাকেন। আমি জানতাম সে (আরব আলী) জেলে আছে। কিন্তু কি মামলায় সে জেলে গেছে তা জানা ছিল না। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও আরব আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এই বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী বলেন, ‘এত বড় অপরাধী এই কমিটিতে আছে আমার জানা ছিল না। কমিটি জেলা থেকে তৈরি করে পাঠানো হয়। অবশ্যই এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিব, তাকে বহিষ্কার করবো। ‘

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

The Daily Sarod |