বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:59 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের প্রাতঃ বাজার, সৈয়দটুলা গ্রামের পশ্চিমে ফসলি মাঠে এবং চুন্টা এলাকায় প্যান্ডেল টানিয়ে প্রকাশ্যে প্রতিদিন অর্ধকোটি টাকার জুয়া খেলা হয়। সৈয়দটুলা এলাকার জুয়ার আসরে সরাইল থানার ওসি’র আদরের দুলালী রেজেক আলী সেখানে গুটি মারে (জুয়া পরিচালনা) বলে জানান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সরাইল উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় এ দাবি করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে আইনশৃংখলা সভায় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তব্য দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান আরও বলেন, পুলিশ সব জানে কিন্তু কার্যত ব্যবস্থা নেয় না। এই তিন স্পটে প্রতিদিন প্রকাশ্যে জুয়া খেলা হলেও পুলিশ নাকি এসবের কিছুই খুঁজে পায় না। ওসির আদরের রেজেক আলীর জুয়া খেলার ছবি উপজেলা চেয়ারম্যানের কাছে রয়েছে দাবি করে তিনি বলেন, এখন গেলেও সেই তিন স্পটে জুয়া খেলার প্রমাণ পাওয়া যাবে। উপজেলার কালিকচ্ছ মুচি বাড়িতে চোলাই মদ উৎপাদন ও বিক্রির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তার দাবি, এ মাদকের ব্যাপারেও মুচিদের পক্ষ নিয়ে অনেকেই কাজ করছে। সেখানকার মাদক স্পটের বিরুদ্ধে স্থানীয় লোকজন রুঁখে দাড়ালেও উল্টো তাদের হয়রানিতে ফেলার চেষ্টা করছে।
এ ব্যাপারে জানতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদের সরকারি মোবাইল ফোনে সাংবাদিকরা কল করলে থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম রিসিভ করে জানান, ওসি স্যার একটি মামলার সাক্ষী দিতে ময়মনসিংহ গেছেন। বিস্তারিত বলার পর পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলতে বলেন।
Posted ১২:৫৯ এএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya