শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনিদের পূনর্বাসন করেছিল: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:56 pm

জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনিদের পূনর্বাসন করেছিল: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে শাহ আজিজুর রহমানের মতো একজন কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধু ও জেলখানায় জাতীয় চার নেতার খুনীদের পুনর্বাসন করেছিলেন। তাদের চাকুরী ও রাজনীতি করার সুযোগ দিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো আবারো মিনি পাকিস্তান বানানোর জন্য। সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে টেনে তুলে মর্যাদার আসনে বসিয়েছেন।

শনিবার (১২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারী পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় ভারতের কলকাতা থেকে ভিডিও কনফেরান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর বঙ্গবন্ধু বুজতে পারেন এই স্বাধীনতা দিয়ে বাঙ্গালী জাতির মুক্তি আসবে না। তাই তিনি বাঙ্গালীর অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং পাকিস্তানের অধিকাংশ সময় জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। কখনো পাকিস্তানীদের সংগে আপোষ করেননি। তাঁর ডাকে আমরা সশস্র সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানে হত্যা করতে চেয়েও পাকিস্তানীরা বিশ্ববাসীর চাপে করতে পারেনি। পরে স্বাধীনতার পর ১৯৭৫ সালে ১৫ আগস্ট দেশিয় ও আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতালিপসু সেনা সদস্যরা তাকে সপরিবারে হত্যা করে তাঁকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিলো। আইনমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, আগামী ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গঠন করার পথকে তরান্বিত করবেন।

তিনি বলেন, আমি কসবা-আখাউড়ায় বহু উন্নয়ন কাজ করেছি। প্রায় আড়াইহাজার বেকার যুবক যুবতীদের চাকুরী দিয়েছি। আমার আপনারা ছাড়া আর কেউ নেই। মা ,বাবা,ভাই-বোন ,স্ত্রী কেউ দুনিয়াতে নেই। তাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে আজীবন থাকতে চাই।

কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম.জি হাক্কানী, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,জেলা পরিষদ সদস্য এম.এ আজিজ, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক কাজী মানিক।

অনুষ্ঠানে কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিক,অধ্যাপক রুমানুল ফেরদৌসি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মিলাদ ও মোনাজাত শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

-রুবেল আহমেদ

Facebook Comments Box

Posted ১০:৫৬ পিএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |