শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘জার্মানিতে করোনায় আক্রান্ত হতে পারে ৭০ শতাংশ’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:43 pm

‘জার্মানিতে করোনায় আক্রান্ত হতে পারে ৭০ শতাংশ’

এবার ৭০ শতাংশ জার্মানির নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেল মের্কেল।

আল জাজিরার খবরে বলা হয়, জার্মানির ৭০ শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ কোটি ৮০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেল মের্কেল। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন। মের্কেল বলেছেন, এখনও করোনা ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়া মনোযোগ দিতে হবে ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনার দিকে।

দেশে করোনা ভাইরাসে প্রাদুর্ভাব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মের্কেল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ যথেষ্ট পদক্ষেপ নয়। করোনা ভাইরাসের কারণে অস্ট্রিয়া ইতালির নাগরিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে জার্মানিও সেই পথে হাঁটবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কেল দ্বিমত পোষণ করে তিনি জানান, এটা আমাদের সংহতির, আমাদের বিবেক ও একের প্রতি অন্যের মানবিকতার পরীক্ষা। আমি আশা করি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার করোনা ভাইরাসে তৃতীয় ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে জার্মানি। দেশটিতে এ পর্যন্ত এক হাজার ২৯৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | বুধবার, ১১ মার্চ ২০২০

The Daily Sarod |