শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

জামালপুরে নৌকা-ঈগল মুখোমুখি: আওয়ামী-লীগ সভাপতিসহ ৫জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:42 pm

জামালপুরে নৌকা-ঈগল মুখোমুখি: আওয়ামী-লীগ সভাপতিসহ ৫জন আহত

জামালপুর-৫ সদর আসনে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে সদরের শাহবাজপুর দক্ষিণ কৈডোলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী, নিয়ামত আলীর ছেলে জাকির হোসেন ফকির, বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা ও মারুফ হোসেনকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় নৌকার প্রচার কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস সাংবাদিকদের বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের দায়ি করেছে।
এদিকে পাল্টা অভিযোগ ‍তুলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকে ঈগল প্রতীকের সমর্থকদের ভয়ভীতি ও হুমকী দিচ্ছে নৌকার সমর্থকরা। ইতোমধ্যে ঈগল প্রতীকের কয়েকটি প্রচার কেন্দ্রে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুট করেছে নৌকার সমর্থকরা। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ঈগলের সমর্থকদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |