শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

জানাযায় জনস্রোত: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৯ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 8:23 pm

জানাযায় জনস্রোত: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

আগামী ২৩ এপ্রিলের মধ্যেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়া হবে জানিয়েছেন মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাযায় জনসমাগম হওয়ায় পুলিশের সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি প্রধান চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্তি ডিআইজি ইকবাল হোসেন। এর আগেই তদন্ত কাজ শেষ করে এত দ্রুত কিভাবে এত লোকজনের সমাগম হয়েছে তা দেখা হচ্ছে এবং তথ্য উপাত্ত নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ জানাজায় জনস্রোত, এবার সরাইলের এএসপি ও ওসি তদন্ত প্রত্যাহার  

রবিবার সন্ধ্যায় পুলিশের সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি প্রধান চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্তি ডিআইজি ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের বেড়তলায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাযার স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পরির্দশনকালে তিনি জানাজায় অংশ নেয়া স্থানীয় ব্যাক্তিদের সাথে কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আলমগীর হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ জানাযায় বিপুল জনসমাগম: সরাইলের ওসিকে প্রত্যাহার  

উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় সরাইলের বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে দেশ বরেণ্য আলেম জুবায়ের আহমেদ আনসারীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় লাখো মানুষের জমাগম হওয়ায় মাঠে জায়গা না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে নামাজ পড়েন মানুষজন। লকডাউন ভেঙে বিপুল এই জনমাগমের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়।

এই ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সরাইল সার্কেলের এএসপি, সরাইল থানার ওসি ও পরিদর্শক (তদন্ত)কে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় এবং ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ বরেণ্য আলেম মাওলানা আনসারীর জানাযায় লকডাউন ভেঙে মানুষের ঢল  

রাফি/–

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২০

The Daily Sarod |