শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

জন্ম প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে হাসিনা বেগমের সংগ্রামী জীবন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:51 pm

জন্ম প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে হাসিনা বেগমের সংগ্রামী জীবন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল রাজাপুর গ্রামের ছোট্র একটি চক বাজারে চিতই পিঠা বানিয়ে বিক্রয় করেন হাসিনা বেগম। জন্মপ্রতিবন্ধী দুই সন্তান ও অসুস্থ স্বামী রফিকুল ইসলামকে নিয়ে সংসার তার। নিজের জীবিকার তাগিদে পিঠা বিক্রয় করা ছাড়া উপায় নেই হাসিনা বেগমের।

অসুস্থ স্বামী ও দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন হাসিনা বেগনা। অসুস্থ স্বামী এবং দুই সন্তান প্রতিবন্ধী হওয়ায় তাদের মুখে দু’ বেলা দু’মুঠো খাবার আর দেখাশুনা করতে হিমশিম খাচ্ছেন তিনি। এনিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাকে।

সরকারী সহায়তার আশায় বারবার জনপ্রতিনিধি আর প্রশাসনের কাছে ঘুরে দুই সন্তানের দু’টি ভাতার কার্ডের ব্যবস্থা করতে পারলেও আর কোন সহায়তা জোটেনি তাদের কপালে। তবে প্রতিবন্ধী পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন সরাইল উপজেলা সমাজসেবা অফিস।

হাসিনার একমাত্র ছেলে সজল মিয়া (১৮)ও মেয়ে রচনা বেগম দু’জনই জন্ম থেকে শারীরিক ও বাক প্রতিবন্ধী। তারা দু’জনের একজনও চলাফেরা করতে পারেনা এমনকি উঠতে ও বসতেও পারেনা। সারাদিন সরীসৃপের মতো বিছানায় পড়ে থাকে। মলমূত্র সবই হয় বিছানায়। নিজের হাতে খাবারও খেতে পারেনা। হাসিনা বেগমই তিনবেলা পাশে বসে ভাত নিজ হাতে খাইয়ে দেয়।

অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী ছেলে আর মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন হাসিনা বেগম। স্বামী অসুস্থ হওয়ায় পরিবারে কর্মজীবি আর কেউ নেই। স্বামীর নিজের কোন জায়গা জমিও নেই। মাঝে মাঝে স্বামী নদীতে গিয়ে মাছ ধরলেও শারীরিক দূর্বলতার কারণে প্রায় অসুস্থ্য হয়ে পড়েন।

সংসারের আয়ের কোন পথ না থাকায় বসবাসের ঘরটিও জরাজীর্ন হয়ে পড়েছে। বাজারে পিঠা বিক্রি করে যা পান তা দিয়েই কোনরকমে চলে তাদের সংসার। খাবারের পানির জন্য অনেক কষ্ট করেন। এক বছর আগে আশুগঞ্জের এক দয়ালু ব্যক্তি একটা টিউবওয়েল দিয়েছিলেন কিন্তু দূর্ভাগ্য টিউবওয়েলটির পানি গোমূত্রের মতো লাল ও গাঢ় হওয়ার কারণে পানি ব্যবহার করতে পারেন তারা। প্রায় আধা কিলোমিটার দূরে মেঘনা নদী থেকে প্রতিদিন ৮/১০ কলসি পানি এনে গোসল করাতে হয় দুই প্রতিবন্ধী সন্তানকে।

হাসিনা বেগম বলেন, ’এই অভাবী সংসারের ঘাণী টানতে টানতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। শত কষ্টে দিন কাটলেও কপালে সরকারী সহায়তা তো দুরের কথা খোঁজখবর নেয়নি কেউ। পিঠা বিক্রয় করে যা পাই, তা দিয়েই চলতে হয়। এছাড়া কি বা করার আছে’!

রাজাপুর গ্রামের ইউপি সদস্য জিন্নত আলী বলেন, ‘রফিকের দুই সন্তানই প্রতিবন্ধী। রফিক নিজেও অসুস্থ। রোজগার করতে পারেনা। রফিকের বউ চক বাজারে পিঠা বিক্রি করে সংসার চালায়। তাদের দুই প্রতিবন্ধী সন্তানেরই ভাতার কার্ড হয়েছে’।

এই বিষয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান,’যেহেতু প্রতিবন্ধী দুইটি সন্তান প্রতিবন্ধী ভাতা পায়, এছাড়া আর কোন সহায়তা করার উপজেলা প্রশাসনের কাছে সুযোগ নেই’।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |