শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ছড়ানো হয়েছে গুজব, আইনমন্ত্রী করোনা আক্রান্ত নন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 10:29 pm

ছড়ানো হয়েছে গুজব, আইনমন্ত্রী করোনা আক্রান্ত নন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন। কিছু কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে ‘আইনমন্ত্রী করোনায় আক্রান্ত’, যা মোটেও সত্য নয়।

প্রকৃত সত্য হলো, বুধবার (৩ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।

ওই চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোন কোন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে, ‘প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ-এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।’

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতিকে নিয়ে তিনি এ ধরনের কোন কথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ।

আইনমন্ত্রী বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর সকল প্রকার দাপ্তরিক কাজ করছেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

The Daily Sarod |