শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চুন্টা ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 9:40 pm

চুন্টা ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ হাবিবুর রহমান (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির মো. বাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪হাজার ৫১৯ ভোট।

এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (আনারস) পেয়েছেন ৪হাজার ৪৭০ ভোট ও ইসলামী ঐক্যজোট প্রার্থী আসাদ উল্লাহ (মিনার) পেয়েছেন ১১৭ভোট।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপ-নির্বাচনে ভোট গ্রহণের পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

চুন্টা ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৫১ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৪৫২জন ও নারী ১১হাজার ৫৯৯জন। মোট ভোট কেন্দ্র ছিল ১০টি ও বুথ ৫২টি।

চুন্টার চেয়ারম্যান মো. শাহজাহানের মৃত্যুতে এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শুন্য হয়।

রাফি/-

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

The Daily Sarod |