শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চুক্তির চারদিন পর তালেবানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:33 pm

চুক্তির চারদিন পর তালেবানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

দীর্ঘ প্রায় দেড় যুগ পরে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের চারদিনের মাথায় তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের ঘটনায় নতুন করে একটি বিতর্কের জন্ম দিয়েছে। এতে কাবুলের সঙ্গে তালেবানের আলোচনা হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বুধবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি টুইটারে দেয়া এক পোস্টে বলেন, তালেবান যোদ্ধারা হেলমান্দে আফগান নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় বুধবার এ বিমান হামলা করা হয়েছে।

কর্নেল সনি লেগেট আরও জানান, ওয়াশিংটন শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও তালেবানদেরও তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং ‘অপ্রয়োজনীয় হামলা’ বন্ধ করতে হবে। বুধবারের হামলাটি ‘আত্মরক্ষামূলক’ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিমান হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এঘটনায় তালেবানদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রাতে হামলা চালিয়ে আফগানিস্তানের ২০ সেনা ও পুলিশকে হত্যা করেছে তালেবান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির এক নেতার ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই তারা এই অভিযান চালিয়েছে।

এছাড়াও মঙ্গলবার রাতে উরুজগান প্রদেশে পুলিশের ওপর হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা। এতে অন্তত ছয় পুলিশ সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র-তালেবানের চুক্তি অনুসারে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহার করে নেয়া হবে। এতে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান এবং কাবুলের সঙ্গে আলোচনা শুরুর কথাও জানিয়েছে তারা।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২০

The Daily Sarod |