শিরোনাম
লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

চীনে করোনাভাইরাসে মৃত্যু ১৮৬৮জন, আক্রান্ত সাড়ে ৭২ হাজার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:07 pm

চীনে করোনাভাইরাসে মৃত্যু ১৮৬৮জন, আক্রান্ত সাড়ে ৭২ হাজার

মরণব্যাধি চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ১৮০০ ছাড়িয়ে গেছে। আর বরাবরের মতোই মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে হুবেই প্রদেশ।

মঙ্গলবার সকালে আল জাজিরা দেশটির হেলথ কমিশনের বরাত দিয়ে জানায়, সোমবার নাগাদ কমপক্ষে ১৮৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৩৬ জন। সোমবার শুধু হুবেই প্রদেশে মারা যায় ৯৩ জন। প্রতি চারজনের একজনের অবস্থা খুবই খারাপ।

দেশের অন্য অঞ্চলে মারা যায় আরও ৫ জন।
এ দিকে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক সমীক্ষা বলছে, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসের শিকার হয়েছে ৩ হাজার ১৯ স্বাস্থ্যকর্মী। তবে পরের সাত দিনের তথ্য এই সংস্থার হাতে নেই।

শোনা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং। তবে একাধিক চীনা মিডিয়া এ খবর প্রকাশ করলেও অস্বীকার করেছে হুবেইয়ের হেলথ কমিশন।

এদিকে ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে হুবেই কর্তৃপক্ষ আরও কঠিন পদক্ষেপ ঘোষণা করেছে। সব ধরনের ব্যক্তিগত যানবাহনের জন্য প্রদেশের শহরগুলোর সড়ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই।

মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।
সম্প্রতি ছড়িয়ে পড়া এই রোগের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়।

Facebook Comments Box

Posted ১:০৭ পিএম | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |