শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চিকিৎসাধীন সাংবাদিক আওয়াল খানের সুস্থতায় দোয়া কামনা  

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:00 pm

চিকিৎসাধীন সাংবাদিক আওয়াল খানের সুস্থতায় দোয়া কামনা   

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাংবাদিক আব্দুল আওয়াল খান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৬ অক্টোবর সাংবাদিক আওয়াল খান নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন চিকিৎসকরা।

আব্দুল আওয়াল সরাইল উপজেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি পদে আছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের আলো এবং একুশে সংবাদ ডটকম এর সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।

তার ছেলে সাংবাদিক রিমন খান সবার কাছে সাংবাদিক আব্দুল আওয়াল খানের আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

The Daily Sarod |