শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

চান্দুরায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:44 pm

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
খাঁটিাহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কৌশিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্বার কাজ শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |