ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ৩১ মে ২০২০
সর্বশেষ আপডেট : 5:44 pm
বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি রোববার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল মোনেমের মালিকানাধীন ইগলু আইসক্রিমের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তী বলেন, ‘আমাদের চেয়ারম্যান স্যার বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন। গত ১৭ মে বাসায় থাকা অবস্থায় স্ট্রোক করলে তাকে প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিএমএইচে নেওয়া হয়। তিনি সেখানে সকাল পৌনে ১০টার দিকে মারা যান।
তিনি আরও বলেন, ‘আব্দুল মোনেমকে তার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বরে দাফন করা হবে।’
Posted ৫:৪৪ পিএম | রবিবার, ৩১ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya