শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চট্রগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 4:34 pm

চট্রগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আনোয়ার হোসেন

বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলী করা হয়েছে গাজিপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনকে। তিনি উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়াও রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পুলিশের চট্রগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুককে রাজশাহী পুলিশ একাডেমি সারদায়, সারদার উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহেল বাকীকে সিআইডিতে, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডিতে, চট্রগ্রাম মেট্রোপলিটন কমিশনার মাহাবুবুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।

প্রজ্ঞাপনঃ-

Facebook Comments Box

Posted ৪:৩১ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২০

The Daily Sarod |