শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশে ৭জন নিহত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:01 pm

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশে ৭জন নিহত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে শিশুসহ দুজন, ভোলায় এক বৃদ্ধসহ দুই, সাতক্ষীরায় একজন, পিরোজপুরে একজন ও সন্দীপে একজন সহ ৭জন নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় মানুষকে সচেতন করতে গিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে শাহ আলম নামে এক স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে।

এদিকে ভোলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বাড়িতে গাছ পড়ে মো. ছিদ্দিক ফকির (৭৫)নামের এক বৃদ্ধ সহ দুইজন নিহত হয়েছেন।

অপরদিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় আম কুড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়াও সন্দীপে একজন ও পিরোজপুরে একজন ঝড়ের কবলে পড়ে মারা গেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১১:০১ পিএম | বুধবার, ২০ মে ২০২০

The Daily Sarod |