ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৩ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 9:58 pm
২১০ কিলোমিটার বেগে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি দ্রুতই উপকূলের দিকে অগ্রসর হওয়ায় রাত ১২টা থেকে সকাল ১০টার মধ্যেই আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ শনিবার (১৩ মে) রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
মোস্তফা কামাল পলাশ জানান, ঘূর্ণিঝড় মোখা খুবই দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। রাত ১২ টা থেকে সকাল ১০ টার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপে ঘন্টায় ১৯০ থেকে ২১০ কিলোমিটার গতিবেগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রিয়েল টাইম চিত্র ও আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্য বিশ্নেষন করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে বলে জানান মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, ঘূর্ণিঝড়টি রাত ১২ টার মধ্যে সর্বোচ্চ গতি অর্জন করতে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে স্পষ্টত চোখ সৃষ্টি হয়েছে ও প্রচণ্ড ঘূর্ণন সৃষ্টি হয়েছে।
Posted ৯:৫৮ পিএম | শনিবার, ১৩ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya