শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘গাজীপুর সিটি নির্বাচন প্রমান করে আ’লীগ ক্ষমতায় থাকার অধিকার নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:15 pm

‘গাজীপুর সিটি নির্বাচন প্রমান করে আ’লীগ ক্ষমতায় থাকার অধিকার নেই’

গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা পুলিশের হয়রানি ও ১০ দফা দাবী বস্তাবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনসমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। শনিবার (২৭ মে) দুপুরে শহরের মৌড়াইল এলাকায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক সাংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফেজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

এ সময় প্রধান অতিথি মনিরুল হক বলেন, আমাদের এই আন্দোলন অহিংস, গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ মূলক। আমরা দেশের জন্য বিদেশমুখী। আমাদের থেকে আওয়ামীলীগ আরো বিদেশমুখী। আওয়ামীলীগের দেওলিয়াত্ত ঘোষনা করা হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনে জনগন প্রমান করে দিয়েছে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। বিগত দিনে আওয়ামীলীগ যত অপকর্ম করেছে তাই জনগন তাদেরকে আর ভালোবাসে না।

এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতৃবৃন্দরা সমাবেশেস্থলে উপস্থিত হন। সমাবেশে নির্ধারিত স্থানে প্রশাসনের অনুমতি না দেওয়ায় বক্তারা এ ঘটনার নিন্দা জানান।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | শনিবার, ২৭ মে ২০২৩

The Daily Sarod |