শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

গাজায় আলজাজিরার কার্যালয়ে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৬ মে ২০২১   সর্বশেষ আপডেট : 12:57 am

গাজায় আলজাজিরার কার্যালয়ে ইসরায়েলের হামলা

গাজায় কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার কার্যালয়ে শনিবার (১৫ মে) হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ওই ভবনে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্থানীয় কার্যালয় ছিল।

ইসরায়েল ১৩তলার ‘জালা টাওয়ার’ নামে ওই ভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ওই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভবনটিতে অফিস ছাড়াও বেশ কিছু আবাসিক ফ্ল্যাট রয়েছে। হামলার এক ঘণ্টা আগে ভবনের অধিবাসীদের বোমা হামলার ব্যাপারে সতর্ক করা হয়।

এক টুইট বার্তায় আল-জাজিরা জানায়, আল-জাজিরাসহ আরও কয়েকটি বার্তা সংস্থার দপ্তর এই ভবনে অবস্থিত। এপির এক সাংবাদিক বলেন, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ভবনের মালিককে এ ব্যাপারে সতর্ক করে দেয়। ওই ভবনে হতাহতের কোনো খবর এখনও জানা যায়নি।

নিজ কার্যালয় বিমান হামলায় ধ্বংস হওয়ার প্রতিক্রিয়ায় আল জাজিরার স্থানীয় প্রতিনিধি সাফওয়াত আল কাহলউত বলেন, ‘আমি এখানে ১১ বছর ধরে কাজ করি। এই ভবনটি থেকে আমি অসংখ্য প্রতিবেদন তৈরি করেছি। এখানে ব্যক্তিগত ও পেশাদারী অভিজ্ঞতা রয়েছে। এখন সব মাত্র দুই সেকেন্ডে ধ্বংস হয়ে গেছে’।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের ৩৯টি শিশু ও ২২ নারী রয়েছেন। হামলায় এখন পর্যন্ত আট ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৭ এএম | রবিবার, ১৬ মে ২০২১

The Daily Sarod |