শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়েও রক্ষা পেল না চোর!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:29 pm

গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়েও রক্ষা পেল না চোর!

ব্রাহ্মণবাড়িয়ায গরু চুরি করে প্রাইভেটকারে ভেতরে ঢুকিয়ে পালানোর সময় ধরা খেল এক চোর। পরে স্থানীয় জনতা ফারুক মিয়া (৪০) নামের ওই চোরকে হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায়। আটক ফারুক মিয়া হবিগঞ্জ জেলার লাখাইয়ের ইসমাইল মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় গরুটি চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় গরুটি ডাক ছিল। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের বিষয়টি নজরে পড়ে। কুট্রাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় আটক চোর ফারুক মিয়া জানায় গরুটি মৌলভীবাজার জেলায় পালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

রাফি/-

Facebook Comments Box

Posted ২:২৯ পিএম | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |