শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

গত ২৪ঘন্টায় রেকর্ড ১৮৭৩জনের করোনা সনাক্ত, মৃত্যু ২০জনের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:49 pm

গত ২৪ঘন্টায় রেকর্ড ১৮৭৩জনের করোনা সনাক্ত, মৃত্যু ২০জনের

করোনাভাইরাসে দেশে একদিনে ১৮৭৩জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২হাজার ৭৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে এনিয়ে করোনায় মোট মারা গেছেন ৪৫২ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া যায়। সুস্থ হয়েছেন আরও ২৯৬জন সহ ৬৪৮৬জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box

Posted ২:৪৯ পিএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |