শিরোনাম
লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

গত একবছরে ১৬ লাখের বেশি বাংলাদেশি পেয়েছে ভারতীয় ভিসা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 1:55 am

গত একবছরে ১৬ লাখের বেশি বাংলাদেশি পেয়েছে ভারতীয় ভিসা

গত ২০২৩ সালে ১৬ লাখের বেশি বাংলাদেশি মানুষ প্রতিবেশী ভারতের ভিসা পেয়েছেন। এক দিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএসএফ ও বিজিবির সম্পর্ক আরও ভালো করার বিষয়ে আলাপ হয়েছে। আমরা তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য বলেছি। তারা সহযোগিতা করতে রাজি হয়েছেন।

ভিসা জটিলতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্টাফ-অফিসার কম থাকায় তারা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের বৈষয়িক সামর্থ্য বেড়েছে। সেজন্য তারা অ্যাফোর্ড করতে পারে, বিদেশে যায়। আমাদের দেশের মানুষ ভারতে যায় বেড়াতে, চিকিৎসা নিতে ও পড়াশোনা করতে। গত বছর ১৬ লাখের বেশি লোককে তারা নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছে দেশটি।

ভবিষ্যতে ভারত ভিসা প্রক্রিয়া আরও সহজ করার কথা ভাবছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করার বিষয় ও দুদেশের নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে। ট্রান্সন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অরগানাইজড ক্রাইম যত কমানো যায়, যত ইন্টেলিজেন্স শেয়ারিং করা যায়, সেগুলো নিয়ে কথা হয়েছে। এসব বিষয়ে আমরা সবসময়ই ভারতের সাপোর্ট পেয়ে থাকি।

Facebook Comments Box

Posted ১:৫৫ এএম | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |